IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মাদক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ৫

মাদক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শিলন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় মুল অভিযুক্ত অপর মাদক ব্যবসায়ী সম্রাটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর এলাকার জনৈক এক ব্যাক্তির বাড়ী থেকে তাদেন গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ঘটনার পর থেকে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে জনৈক ব্যাক্তির বাড়ীতে মুল অভিযুক্তসহ আসামীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে মুল অভিযুক্ত ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের নকিম উদ্দিনের ছেলে সম্রাট, মহসিন আলীর ছেলে জুয়েল রানা, আব্দুর রহমানের ছেলে রাসেল রহমান, জমির উদ্দিনের ছেলে জনি আহম্মেদ ও সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ঝিকরা জেয়ার্দ্দাারপাড়া গ্রামের নকিম উদ্দিনের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী সম্রাট আলীর সঙ্গে একই এলাকার অপর মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের ছেলে নিহত শিলন আলীর মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের মাক ব্যবসায়ী শিলন তার সহযোগী মোটরসাইকেল যোগে নিজ বাড়ী থেকে চারঘাট বাজারে যাওয়ার সময় দুলালের বাড়ীর নিকট পৌছলে প্রতিপক্ষ সম্রাট গ্রুপ শিলনের পথরোধ করে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্রাট গ্রুপের ধারালোর অস্ত্রের আঘাত শিলন আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থাণীয়রা শিলনকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুল অভিযুক্ত সম্রাটকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ সম্রাটসহ অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মডেল থান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গৗর আলম জানান, ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে সাড়াশি অভিযান পরিচালনা করে মুল অভিযুক্ত সম্রাটসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31