IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাকসু আন্দোলন মঞ্চ।

সোমবার সকাল ১১ টায় উপাচার্য দপ্তরে স্মারকলিপি পৌঁছে দেন মঞ্চের প্রতিনিধিবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন বন্ধ থাকায় প্রশাসনের স্বেচ্ছাচারীতা, জবাবদিহিতাহীনতা এবং নানান অনিয়ম ও দুর্নীতির মতো কলঙ্কজনক ঘটনা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে চলছে। ‘৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী ডিসেম্বর মাসেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান প্রতিনিধিবৃন্দ।

স্মারক লিপিতে তারা আরও উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর মঞ্চের আহ্বানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাকসু নির্বাচনের দাবিতে একমত হয় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠন। দাবির পক্ষে সম্মতি পোষণ করা সংগঠনগুলো হচ্ছে: বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নাগরিক ছাত্র ঐক্য, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদালয় শাখা।

নির্বাচিত ছাত্রপ্রতিনিধি ব্যতিরকে রাকসুর আয়োজনে ও রাকসু তহবিল থেকে ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া উৎসব-২০২১’ অনুষ্ঠানের ব্যাপারে স্মারকলিপিতে ব্যাখ্যা দাবি করেন তারা।

উল্লেখ্য, ত্রিশ বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘রাকসু সংলাপ’ শিরোনামে আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে রাকসু নির্বাচন আর আলোর মুখ দেখেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31