IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ব্র্যাকের বিরুদ্ধে সদস্যর সই ছাড়া সঞ্চয়ের টাকা তুলে নেয়ার অভিযোগ

রাজশাহীতে ব্র্যাকের বিরুদ্ধে সদস্যর সই ছাড়া সঞ্চয়ের টাকা তুলে নেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : নগরীর ব্র্যাকের এক সদস্যর অনুমতি ছাড়াই তার সঞ্চয়ের টাকা তুলে ঋণের টাকার সঙ্গে সমন্বয়ের অভিযোগ উঠেছে। রোববার এ অভিযোগ উঠে।

ব্র্যাক সদস্য শামীমা খাতুন জানান, তার বাড়ি নগরীর ফায়ার সার্ভিস মোড়ে। তিনি ২০১৯ সালের ১৩ জানুয়ারী ব্র্যাকের সদস্য হন। তার সদস্য নম্বর ২৬৯, গ্রাম সংগঠনের নাম্বার ২০৪৫, ক্ষুদ্রদল নাম্বার ০৪। তিনি তার ব্যবসার কাজে এখান থেকে লোন তুলেন এবং নিয়মতি পরিশোধ করে আসছেন। তিনি প্রথম লোন তুলেন ৩০হাজার টাকা, যার প্রতিমাসে কিস্তি ছিলো সঞ্চয়সহ ৩ হাজার টাকা। যা তিনি নিয়মিত পরিশোধ করেন। দ্বিতীয় দফায় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তিনি লোন নেন ৪০হাজার টাকা। কিন্তু তার মধ্যে করোনার কারণে সব কিছু বন্ধ থাকায় তিনি নিয়মিত কিস্তি দিতে পারেননি।

তিনি জানান, করোনার মধ্যে যারা কিস্তি দিতে পারবেনা তাদের ঋণ খেলাপি বলা যাবেনা, আবার তাদের ঋণের মেয়াদ পার হলেও অতিরিক্ত সুদারোপ করা যাবেনা সরকারি এমন নির্দেশনা থাকলেও ব্র্যাক সমিতি সেই নিয়ম না মেনে জোর করে রিফাইন্যান্স ঋনে স্থানান্তর করে। এসময় ৪৫ হাজার টাকা লোন লেখিয়ে তা থেকে পূর্বের ২৭হাজার ৬২৬টাকা কেটে নেয়া হয়। পরবর্তী আবারো লকডাউন ও অফিস বন্ধ থাকা. আমার দোকান বন্ধ ও খোলার পর ব্যবসা না থাকায় আমি এপ্রিল, মে, জুন, জুলাই ও আগস্ট মাসের কিস্তি পরিশোধ করতে পারিনি, তবে বাকি কিস্তিগুলো আমি নিয়মিত পরিশোধ করেছি। আমার কিস্তির মেয়াদ ছিলো ২৫ নভেম্বর পর্যন্ত। এ পর্যন্ত আমার সঞ্চয় জমা ছিলো ৭৯৬৯ টাকা।

তিনি আরও জানান, পরবর্তীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে আমাকে ঋণ পরিশোধের জন্য চাপ দেন সমিতির আপা সাহিদা ও ম্যানেজার। রোববারও সমিতির আপা সাহিদা আমার কাছ থেকে ৪হাজার ৫শ টাকা কিস্তি নিয়ে যান। কিন্তু আপা যখন আমাকে সমিতির হিসাবের বই দেন তখন আমি দেখি যে আমার সই ছাড়া সঞ্চয় থেকে ৭হাজার ৯৬৯ টাকা কেটে নিয়ে ঋণের সঙ্গে সমন্বয় করা হয়েছে। আমার সই ছাড়া তারা কিভাবে টাকা তুলে নেয়। আমি এটাকা ভবিষতের জন্য রেখেছিলাম।

এ ব্যাপারে ব্র্যাক সমিতির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ঢাকা থেকে আমাকে বলা হয়েছে। তবে সদস্যকে যদি বিষয়টি না জানিয়ে থাকে তাহলে দুঃখ জনক।

এসময় ঢাকা থেকে কে নির্দেশনা দিয়েছেন ও তার নাম্বার চেলে ম্যানেজার বলেন, আমি এখন একটা কাজে ব্যাস্ত আছি অফিসে আসেন তখন দিবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31