IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের ১৯নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রাসিকের ১৯নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠাম্ োউন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা, ড্রেন ও সিসি কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজরাপুকুর জামে মসজিদ এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। নগরীর হাজরাপুকুর এলাকায় বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের বাড়ী হতে হাজরাপুকুর জামে মসজিদ হয়ে টুনুর বাড়ী পর্যন্ত কার্পেটিং সড়ক এবং টুনুর বাড়ী হতে সাহাতুল হাজীর বাড়ী হয়ে নুরুল হুদার বাড়ী পর্যন্ত পর্যন্ত সিসি রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়। এ প্যাকেজের আওতায় নগরীর ১৯নং ওয়ার্ডে ১৫টি নতুন কার্পেটিং সড়ক, ৭টি কার্পেটিং সড়ক পুনঃনির্মাণ, ১৮টি নতুন সিমেন্ট কংক্রিট সড়ক, ৮টি সিমেন্ট ক্রংক্রিট সড়ক পুনঃনির্মাণ, ৩৭টি টার্শিয়ারি নর্দমা নির্মাণ কাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা।

উদ্বোধনকালে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, দীর্ঘদিনের অবহেলিত এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন। মেয়র মহোদয়ের নির্দেশনায় এলাকার সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে এ ওয়ার্ডে ১শ ৩৩টি রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ফুটপাতের কাজ চলমান রয়েছে। এছাড়াও এ এলাকায় ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ওয়ার্ডের উত্তরে আলিফ লাম মীম ভাটা মোড় হতে বিহাস পর্যন্ত নবনির্মিত সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক ১৯নং ওয়ার্ডের মধ্যে রয়েছে। সেখানে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হয়েছে। ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল চার লেন সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সকল সড়কের নির্মাণ কাজ সমাপ্ত হলে এলাকার জীবনমান ব্যাপক পরিবর্তন সাধিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, আলহাজ্জ্ব সাহাতুল ইসলাম, হেলাল উদ্দিন, হারুন অর রশিদ, হাসমত আলী, খায়ের উদ্দিন, আকলিমা বেগম, জেমি আক্তার, ইতি, বেলি বেগম, যুবনেতা রুমন শেখ, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, উপ-সহকারী প্রকৌশলী আলমুতি শারাফুদ্দীন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31