ধূমকেতু প্রতিবেদক : ব্র্যাক লার্নিং সেন্টার, ভূগরইল, পবা, রাজশাহীতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণে তথ্য-প্রযুক্তির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সভায় সভাপতিত্ব করেন, রাষ্ট্রদুত হুমায়ুন কবির (অব:) ও প্রেসিডেন্ট, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়াজেদ আলী খান, ভাইস চেয়ারম্যান, পবা উপজেলা, রাজশাহী।
বিশেষ অতিথি ছিলেন, ইমাম হাসান শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পবা উপজেলা ও মহসিন আলী, বিভাগীয় সমন্বয়কারী, ব্র্যাক, রাজশাহী।
অবহিতরণ সভায় তরুণ-তরুণী, প্রবীণ, সরকারী প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধি ও যুব সমাজের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও সামাজিক সংহতি বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়া ব্যবহার করে গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তার ঘটানো, তরুণ-তরুণী ও প্রবীণদের মাঝে ডিজিটাল দুরত্ব দুরীকরণে উদ্যোগ গ্রহণ, তরুণ-তরুণী ও প্রবীণদের মাঝে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন, আশিক বনিক, উপ-পরিচালক, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।
সভার সমন্বয়কারী হিসেবে আজিজুর রহমান ও ব্যবস্থপনায় স্থানীয় সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-লফস, রাজশাহী দায়িত্ব পালন করেন।


