ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) ২০২১-২২ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইমনকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফিদা উল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাবি ছায়া জাতিসংঘের সাধারণ বার্ষিক পরিষদে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু। বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোজাহিদ তালুকদার (যুগ্ম সাধারণ সম্পাদক), রাজিব হোসাইন (পাবলিক রিলেশন), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া এন্ড পাবলিকেশন), তৌফিক আহমেদ (ব্রান্ডিং এণ্ড প্রমোশান), অমিত চাকমা সুলভ (ফাইন্যান্স), মেহেদী হাসান শুভ (সেশন ম্যানেজমেন্ট), সজিব কুমার দাস (ডেলিগেশন), ওমর ফারুক (ইভেন্ট ম্যানেজমেন্ট), তাজরিন আহমেদ খান মেধা (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) ।
এর আগে গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ছায়া জাতিসংঘ সম্মেলন যাতে দেশব্যাপী ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৬টি কমিটিতে সম্মেলনের সেশনগুলো অনুষ্ঠিত হয়। এতে ৪ ক্যাটাগরিতে ২৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


