ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী থানা ৩ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ২, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট থানা ৪ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, চারঘাট থানা পুলিশ আসামি ডন সরকার ওরফে ইসমাইল (২৪) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


