IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

প্রথমে নগরীর বিলসিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ফোরলেনে উন্নীতকরণকৃত সড়ক পরিদর্শন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত সড়ক, নওদাপাড়া হতে ভদ্রা রেলক্রসিং সড়ক, তালাইমারি হতে কাটাখালি সড়ক, তালাইমারি হতে আলুপট্টি সড়ক সহ অন্যান্য সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরমধ্যে গত ৬ নভেম্বর ভদ্রা থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। সড়কটির কাজ চলমান রয়েছে। ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি ৮০ ফুট প্রশস্ত করা হচ্ছে। চারলেন সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক লেন, রোড ডিভাইডার, উভয়পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।

৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেনসহ চারলেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। ৩.৫৩২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটি ৮০ ফুট প্রশস্ত করা হচ্ছে। উভয়পাশে ২২ ফুট করে ৪৪ ফুট রাস্তা, রাস্তার উভয় পার্শ্বের ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন ও ফুটপাত, ফুটপাত ও ড্রেনের উভয়পাশে ১০ ফুট করে ২০ ফুট স্লো মুভিং ভিহেকেল রাস্তা, রাস্তার ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হবে।

গত ২০ অক্টোবর তালাইমারী মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৪.১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে ২মিটারের সড়ক ডিভাইডার। ডিভাইডারের দুইপাশে ১০.৫ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে ৩ মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পার্শ্বের ৩ মিটার ফুটপাত ও ড্রেন। সড়কটির সৌন্দর্য্য বর্ধণে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটির কাজ শেষ হলে এটি হবে বিশ^মানের একটি সড়ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31