IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বড়দিন উদযাপন

রাজশাহীতে বড়দিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : নগরীতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বড়দিন উদযাপন করেছে খ্রিষ্ট ধর্মানুসারীরা। গত শুক্রবার দিবাগত রাত থেকেই রাজশাহীর ২১টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা।

জানা গেছে, গত বছর বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বরভাবে বড়দিন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহীর খ্রিস্টধর্মাবলম্বীরা। এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয় স্বাস্থ্যবিধি মেনে। ঘরোয়াভাবে থাকছে উপহার নেয়া-দেয়া, কেক কাটা ছাড়াও ভোজ। থাকছে না আঁতশবাজি, গান বাজনা। নগরীর বিভিন্ন গির্জায় স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক উপাসক নিয়ে প্রার্থণা করা হবে। গির্জায় সমসাগম এড়াতে প্রার্থনা শেষ হলেই নিজ নিজ বাড়িতে উৎসব পালন করবেন তারা।

গতকাল শনিবার সকালে নগরীর ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে গিয়ে দেখা যায়, যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হচ্ছে। খ্রিষ্ট ধর্মানুসারীরা পরিবার পরিজন নিয়ে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা করছেন। ছোট ছোট কোমলমতি শিশুরা নানান সাজে গির্জায় এসে পরিবারের সাথে প্রার্থনা করছেন। অনেকদিন পরে প্রিয়জনদের দেখা করে সকলে কুশল বিনিময় করছেন।

গত দুই বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কিছুটা রয়েছে অনেক বেশি। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে কেকসহ রয়েছে বিশেষ বিশেষ খাবারের নানান আয়োজন। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ধর্মীয় গানের আসর।

গির্জায় দায়িত্বরত ও ধর্মানুসারীরা জানাচ্ছেন, এবারের প্রার্থনায়ও সারা বিশ্বের করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়েছে।

রাজশাহী বিভাগের ক্যাথলিক খ্রিস্টান স¤প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় প্রধান, বিশপ জেভার্স রোজারিও জানান, উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়েছে। গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। প্রার্থনা শেষে কেকসহ বিশেষ বিশেষ খাবারের নানান আয়োজন ছিলো।

এর আগে বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয় নগরীর পবিত্র বিভিন্ন গির্জা। গির্জায় গির্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস মাস বা দেবদারু গাছ। যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গোশালায়।

উল্লেখ্য খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট আজকের দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। খ্রিস্টধর্মাবলম্বীরা সারাদিন আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন। দিনটি উপলক্ষ্যে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয়, থাকে বিশেষ খাবারের আয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31