IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মেয়র লিটনকে ইনসাবের শুভেচ্ছা

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মেয়র লিটনকে ইনসাবের শুভেচ্ছা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১১ টার দিকে নগর ভবনের মেয়রের দপ্তরে উপস্থিত হয়ে মেয়র লিটনকে সংবর্ধনা জানান তারা।

সেই সাথে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইনসাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাঙ্গালী প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইনসাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতা, এ দেশের স্বাধীনতার আন্দোলনে শ্রমিক কৃষক মেহনতি মানুষকে তৃণমূল পর্যায়ে ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে। স্বাধীনতার ৫০ বছরেও শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তি মেলেনি। স্বাধীনতার মূলমন্ত্র ছিল শোষণহীন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় নেতা কামারুজ্জামানের যোগ্য উত্তরসূরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রত্যাশা তিনি পিতার ন্যায় এদেশের খেটে খাওয়া শ্রমিক কৃষক মেহনতি মানুষের পক্ষে জোরালো ভূমিকা রাখবেন। নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যতম বৃহৎ অপ্রাতিষ্ঠানিক খাত নির্মাণ শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, আবাসন, পেনশন স্কীম চালু ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখার আহŸান জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31