IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মার্কেটসমূহের চলমান কাজ অতি দ্রæততম সময়ে শেষ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত নগরায়নের ফলে নগরীতে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। হোল্ডিং এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন হোল্ডিং এর ট্যাক্স নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সভায় গত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ করা হয়। গত জুলাই-২০২১ হতে নভেম্বর-২০২১ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় এর উপর আলোচনা করা হয়। সভায় হোল্ডিং কর, দোকান ভাড়া, ট্রেডলাইসেন্স, চার্জার রিক্সা এবং অটো রিক্সার লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফের বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১০% ম্যাচিং ফান্ড প্রসঙ্গে আলোচনা করা হয়। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় অবস্থিত নতুন রেষ্ট হাউস বরাদ্দে বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য ও রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ্ উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, ভেটেরিনারী সার্জন ফরহাদ উদ্দিনসহ সকল শাখার শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31