ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হল রুমে পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এবং লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন, লবি রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্রসিডেন্ট রোজি সিদ্দিকি, ভাইস প্রসিডেন্ট মৌসুমি আলম, শিউলি রাজ সেক্রেটারি, ট্রেজারার রবি হাসান প্রমুখ।

এসময় শুভেচ্ছা বক্তব্যে প্রধান বিচারক লবি রহমান বলেন, দেশের বিভিন্নস্থান থেকে নারীদের সুপ্ত প্রতিভা বের করার জন্য তিনি প্রতিবছরই এমন আয়োজন করে থাকেন। গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা-পুলি ফাস্টফুডের আড়ালে হারিয়ে যাচ্ছে বলেই তিনি পিঠা প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে তাদের ঐতিহ্যের সাথে পরিচয় করানোর ও চেষ্ঠা করেন বলে জানান।
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৭ টি স্টলে পিটা প্রদর্শণ করেছিল। একজন প্রতিযোগী ৩ ধরনের পিঠা প্রদর্শন করতে পারবে।
পরে লবি রহমান সহ লবি’স ফাউন্ডেশনের সদস্যরা স্টলে স্টলে ঘুরে প্রতিযোগীদের নির্ধারিত পিঠা টেস্ট করে। অতঃপর নম্বরের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের জাতীয় পর্যায়ে তাদের রন্ধন শিল্প প্রর্দশনের দুয়ার উন্মোচন করেন।
ফেসবুক লাইভ (প্রথম পর্ব)
ফেসবুক লাইভ (দ্বিতীয় পর্ব)
ইউটিউব ভিডিও :


