ধূমকেতু প্রতিবেদক : মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের ১১ নং বেড়াবাড়ী পল্লী সমাজের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধে গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বুধবার বেলা ১১ টার দিকে এ আলোচনা শেষে মানববন্ধন ও র্যালী করা হয়।
পল্লী সমাজের সভাপ্রধান সুফিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য সুফিয়া বেগম, মোহনপুর উপজেলা যু্ব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, সমাজ সেবক মজিবর রহমান, প্রোগ্রাম অফিসার (আপস) আলামিন বাসার।
উক্ত আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করেন, মোহনপুর ব্র্যাকের অফিসার (সেলপ) রোজিনা আক্তার।
এসময় ব্র্যাক আইন সুরক্ষা কেন্দ্রে বিনামূল্যে যে আইনী সহায়তা করা হয় সে বিষয়ে আলোচনাসহ কিশোর ও যুবকদের মাদক থেকে দুরে রাখতে পিতামাতা দের সচেতন থাকার পরামর্শ দেন তারা।


