IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর প্রতিটি স্কুলে পৌঁছেছে নতুন বই

রাজশাহীর প্রতিটি স্কুলে পৌঁছেছে নতুন বই

ধূমকেতু প্রতিবেদক : আর মাত্র দু’দিন পরই আসছে নতুন বছর। আর নতুন বছরের প্রথমেই নতুন বই হাতে পাবে রাজশাহীর পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। করোনাকালে ‘বই উৎসব’ না হলেও স্কুলে স্কুলে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন নতুন বই। ইতোমধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে নতুন বই। বিতরণের প্রস্তুতিও শেষ হয়েছে।

রাজশাহী জেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৬১২ জন। মাধ্যমিকের শিক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার জন। এ ছাড়া ৪৭ হাজার ৯০৬ জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে নতুন বই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে জেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯৪৫। এরমধ্যে ১ হাজার ৫৭টি সরকারি, বাকিগুলো বেসরকারি। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের দেওয়া হবে একটি করে বই। মোট বইয়ের চাহিদা ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি। চাহিদার ৮৪ শতাংশ বই পাওয়া গেছে।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৫৪৭টি। বইয়ের চাহিদা ৪৮ লাখ ৭১ হাজারটি। এরমধ্যে ৫০ শতাংশ বই রাজশাহী এসেছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, দু’একটা বাদে বাকি বইগুলো পেয়েছি। বাকিগুলোও দু’একদিনের মধ্যে পেয়ে যাব। এবার বই উৎসব হবে না। আমরা বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেব। উৎসব হলে আরও ভাল লাগত।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘করোনার কারণে এবার বই উৎসব হবে না। স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনই পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। সেভাবেই বই বিতরণ হবে।’

তিনি বলেন, ‘প্রথম থেকে পঞ্চম শ্রেণির আমরা ৮৪ শতাংশ বই স্কুলে স্কুলে পাঠিয়েছি। বাকি বইগুলোও চলে আসছে। আসামাত্রই সেগুলোও স্কুলে স্কুলে পাঠানো হবে।’

রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়েও বই উৎসব হবে না। তাঁরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ শতাংশ বই পেয়েছেন। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে চলে গেছে। চাহিদা অনুযায়ী সব বই দ্রæত চলে আসবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31