IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিএনপির মানববন্ধন

রাজশাহীতে বিএনপির মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

প্রধান বক্তা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী জেলা বিএনপির সদস্য জাহান পাান্না, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, শাহাদাত হোসেন, আলী হোসেন, সদর উদ্দীন ও তোফায়েল হোসেন রাজু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক।

জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, যুগ্ম আহবায়ক মহিব্বুল হক রুবেল, আলম মাস্টার ও আশরাফুল আলম প্রিন্স, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সদর, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন খুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক রোমেনা হোসেন, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি ও সহ ক্রীড়া সম্পাদক লাভলী।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মাকসুদুল হক লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31