IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে কেআরবি ভাটার দুষণ, হুমকিতে লোকালয়

তানোরে কেআরবি ভাটার দুষণ, হুমকিতে লোকালয়

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) গোয়ালপাড়া ঝিনাখৈর বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে গড়ে তোলা হয়েছে মেসার্স কেআরবি নামের অবৈধ ইটভাটা। তাদের পরিবেশ দুষণ সন্ত্রাসে লোকালয় হুমকিতে, জনজীবন অতিষ্ঠ ও কৃষি বিপর্যয়, প্রশাসন নির্বিকার।

স্থানীয়রা জানান, ইট ভাটার গ্যাস, কালো ধোঁয়া, জ্বলন্ত কয়লা ও ‘কাঠের গুড়া পুড়ে দুষিত হচ্ছে পরিবেশ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। এছাড়া এলাকার গাছপালা ও আশপাশের জমির ধান শাকসবজি এবং সবধরনের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন স্থান থেকে ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) মাটি কেটে আনা হচ্ছে এই ভাটায়।

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ধারা ৫ এর উপধারা ১ অনুযায়ী কোনো ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষি জমি বা পাহাড় বা টিলা হতে মাটি কেটে অথবা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না বলে বলা হয়েছে।

এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুযায়ী ধারা ৮ এর উপধারা ৩ (ক) অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ করলে সংশ্লিষ্ট ভাটার মালিকের লাইসেন্স বাতিল করার কথা উল্লেখ রয়েছে এবং যদি কোনো ব্যক্তি ধারা ৮ এর উপ-ধারা ৩ (ঙ) এর শর্তাবলী লংঘন করে ইটভাটা নির্মাণ করে তাহলে তিনি অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। এলাকার সাধারণ মানুষের প্রশ্ন আইনে পরিস্কারভাবে উল্লেখ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে কিভাবে চালানো হচ্ছে কেআরবি ইট ভাটা। আইনের বাস্তবায়ন দেখতে চায় এলাকার সাধারণ জনগণ।

স্থানীয় বাসিন্দা খালেক, সাদিকুল, বাচ্চু ও আব্দুল মালেক বলেন, অবৈধ এই ইট ভাটার কারণে জমির উর্বরতা শক্তি কমে ধানসহ সবধরনের ফসলের ফলন বিপর্যয় ঘটছে, ইট ভাটার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টরগুলোর অবাধ চলাচলে এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দকে পরিণত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে রাস্তায় যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। কদিন আগে কাঁচা ইট পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তারা বলেন, বছরের পর বছর ধরে এ ইটভাটায় এলাকাবাসি ক্ষতিগ্রস্ত হলেও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর নিরব ভূমিকা পালন করছে বলে জানান, এলাকার সাধারণ জনগণ। গভীর নলকুপের স্কীমভুক্ত তিনফসলী প্রায় ৭০ বিঘা জমির ওপর ইট ভাটা গড়ে উঠেছে এতে জমি সংকটের কারণে গভীর নলকুপ বন্ধ হবার উপক্রম হয়েছে। তবে রাঁতের আঁধারে গভীর নলকুপ থেকে ইট ভাটায় পানি নেয়া হচ্ছে বলে কৃষকদের অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, অবৈধ ইট ভাটার কারণে এলাকার কৃষি হুমকির মুখে পড়েছে, তবে প্রশাসন কেনো কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা বোধ্যগম্য নয়। এবিষয়ে জানতে চাইলে ভাটা মালিক হাজী আবুল কালাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সরকারকে ভ্যাট দিতে হয়, বিভিন্ন দিবস উদযাপনে টাকা দিতে সব ম্যানেজ করে ভাটা চালানো হয়।

তিনি বলেন, সারাদেশে যেভাবে ভাটা চলে তিনি সেই ভাবেই চালাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, কৃষি জমিতে ইট ভাটা নির্মাণ বা কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের কোনো সুযোগ নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31