IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীতে বসবাসরত জাতির শ্রেষ্ঠ সন্তান খেতাবপ্রাপ্তসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছয় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন মেয়র লিটন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। যারা নিজেদের জীবন-যৌবন উৎসর্গ করেছেন, সেই বীর সেনানী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে প্রতি বছরের ন্যায় আজকের আয়োজন। আগামীতেও এইভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবে।

মেয়র আরও বলেন, যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করে দেখালেন। দেশের অনেক প্রকল্প আগামী বছর দৃশ্যমান হবে। যার ধারাবাহিতায় রাজশাহীতে উন্নয়ন অব্যাহত রয়েছে। ২০৩০ সালে দেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের আগেই বাংলাদেশ অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সম্মানিত অতিথির বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মেয়র ও এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দর উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31