ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন ও পুঠিয়া থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুঠিয়া থানা পুলিশ মুনজুর হোসেন রাসেল (২৮) কে ১০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


