ধূমকেতু প্রতিবেদক : নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ আট দফা দাবিতে নগরীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বন্ধ হয়ে যাওয়া পত্রিকা কর্মরত সংবাদ কর্মীদের দ্রুত বেতন চালু না হলে কঠোর আন্দোলনের যাবার কথা বলেন রাজশাহীর সাংবাদিকরা।
দাবিগুলো হলো- গণমাধ্যমকর্মী (চাকরি শর্তবলি) আইন দ্রুত পাস করতে হবে, নবব ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে, সকল প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়েগপত্র দিতে হবে, বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। বকেয়া পরিশোধ করতে হবে।
এছাড়া জাতীয় সম্প্রচার আইন দ্রæত প্রণয়ন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা-পেনশন চালু করতে হবে। সাংবাদিকদের আবসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


