ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (১ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৭ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


