ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আব্দুর রাজ্জাক (৪১) কে ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদ, সেলিম উরফে রুমা (৩৫) ও মনসুর রহমান (৪৫) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আঃ সালাম সরদার (৪০) কে ২০গ্রাম হেরোইন এবং জামেনা বেওয়া (৪২) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ আজগর আলী (৪০) কে ০৩গ্রাম হেরোইন ও ২০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


