IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> কারো দয়া বা তদবিরে তোমাদের চাকুরী হয়নি : স্বররাষ্ট্রমন্ত্রী

কারো দয়া বা তদবিরে তোমাদের চাকুরী হয়নি : স্বররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সব কিছুর উর্দ্ধে থেকে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ সম্পন্ন্য হয়েছে। কারো দয়া বা তদবিরে তোমাদের চাকুরী হয়নি। তাই তোমরা তোমাদের কর্মজীবনে স্বচ্ছতার সঙ্গে সমাজের অনিয়ম ও দুর্নীতি দুর করে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমাদের উপর ওর্পিত দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ পুলিশে ৩০০০ হাজার নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মনে রাখবে এটা চাকুরী নয়, এটা সেবা। আর সেবার মনোভাব নিয়ে তোমাদের সামনের দিনগুলোকে আরো উজ্জল করতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে সব সময় থাকতে হবে সজাগ। সমাজের গরীব, ভ্যান চালকরা যাতে করে তোমাদের নিকট থেকে সমান সেবা পায় সেদিকে কঠোর লক্ষ রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহীনিকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে পুলিশ বাহিনীর জন্য বিভিণœ ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রতিক্রয়ায় পরিবর্তন আনা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য আসামী গ্রেপ্তার ও যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বমানের পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার সব ধরণের চেষ্টা করে যাচ্ছে।

এর আগে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম বলেছেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তোমরা অনেকেই গরীব, রিক্সাওয়ালা, ভ্যান চালক ও দিনমজুর পিতার সন্তান হিসেবে চাকুরীতে নিয়োগ পেয়েছো। তোমরা তোমাদের দক্ষতায় এ পেশায় আসতে পেরেছে। তোমাদের এ পেশায় আসতে সাতটি ধাপ অতিক্রম করে আসতে হয়েছে। তাই মনে রাখবে তোমরা কারো সুপারিশ বা তদবিরে চাকুরী পাওয়নি। তাই তোমরা তোমাদের কর্মজীবনে সব ধরণের বৈষম্য দুর করে সমাজের ভ্যানচালক, রিক্সা চালক সহ সমাজের ধনী গরীব সকলেই যাতে সমান সেবা পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। মনে রাখবে তোমরাও কোন না কোন গরীব পিতার সন্তান। তাই সেবাগ্রহীতা কেই যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখবে।

বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে একাডেমী চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক ) ভবন ও শোরুম উদ্বোধন করেন কেন্দ্রীয় সভানেত্রী, পুনাক বেগম জীশান মীর্জা।

অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31