IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চেয়ারম্যান পুত্রের হাতে ইউপি সদস্য লাঞ্চিতের অভিযোগ

চেয়ারম্যান পুত্রের হাতে ইউপি সদস্য লাঞ্চিতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর পুত্র মাসুদ রানা চৌধূরী ৫ নম্বর ওয়ার্ড সদস্য খাইরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ২ জানুয়ারী রোববার ইউপি৷ সদস্য খাইরুল ইসলাম বাদি হয়ে মাসুদ রানা চৌধুরীকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে এখবর ছড়িয়ে পড়লে ইউপি সদস্যদের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, তারা অভিযুক্ত রানা চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন তা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে সেখানে বিক্ষোভ করেছে।

অভিযোগে প্রকাশ, কলমা ইউপির অনুকুলে কর্মসৃজন কর্মসূচির (৪০ দিনের কাজ) ১০০টি কার্ড এসেছে। কিন্তু ৫ নম্বর ওয়ার্ড সদস্য খাইরুল ইমলামকে মাত্র দুটি কার্ড দেয়া হয়েছে। এদিকে ২ জানুয়ারী রোববার ইউপি সদস্য খাইরুল ইসলাম পরিষদে গেলে চেয়ারম্যান পুত্র রানা অতিরিক্ত ৪টি ফাঁকা কার্ডে তাকে স্বাক্ষর করতে বলেন।

কিন্তু তিনি অতিরিক্ত কার্ডে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন। এতে রানা চৌধুরী ক্ষিপ্ত হয়ে পরিষদ চত্বরে প্রকাশ্যে খাইরুলকে মাটিতে ফেলে বেধড়ক মারপিট শুরু করে। এসময় অন্যান্য সদস্যরা এসে বিধ্বস্ত খাইরুলকে উদ্ধার করেন। এসময় এসব নিয়ে বাড়াবাড়ি করলে খাইরুলকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য খাইরুল ইসলাম বলেন, অবৈধ কাজ না করায় চেয়ারম্যানের উপস্থিতিতে তার পুত্র রানা চৌধুরী তাকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মারপিট করে জখম করেছে তিনি এর বিচার চান।

এ বিষয়ে মাসুদ রানা চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন, এসব ছোটখাটো স্থানীয়ভাবে মিমাংসা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31