IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

সোমবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি আরএমপির নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন করেন।

এছাড়া পরে আইজিপি পুনাকের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইজিপিপত্নী জীশান মির্জা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ আরএমপি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রাজশাহী পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিল। যা রাজশাহীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ। এ প্রতিরোধ যুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাতবরণকারী আরও ছয়জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ ২৩ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইনসের ভেতরে গণকবরে সমাহিত করা হয়।

মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হৃদয়ে লালনের জন্য এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার ৬৪০ বর্গফুটের দোতল বিশিষ্ট রেশন স্টোর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১৯২ টাকা ও ২ হাজার ২৯২ দশমিক ৯০ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট মালোপাড়া পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার ৭৭৪ স্কয়ার ফিটের ছয়তলা বিশিষ্ট তালাইমারী ফাঁড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৪৩২ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31