IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় মানববন্ধন

রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘের উদ্যোগে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।

আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদরের সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

তিনি বলেন, ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

তিনি আরো বলেন, রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে জনপ্রতিনিধিদের এমন আন্দোলন করা দরকার। এখানকার মুসলমানরা তো আপনাদের ভোট দিয়েছে। তারপরও এত বড় ঘটনার প্রতিবাদে আপনাদের কোন অংশ নেই কেন? আশা করি আপনারা রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে আগামীকালই সমাবেশ করবেন।

সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

উদ্বোধনী ভাষণ প্রদান করেন আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদরের সভাপতি অধ্যাপক আব্দুল লতীফ।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলেহাদীস যু্বসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সোনামণি এর পরিচালক আব্দুল হালীম, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারুণুর রশীদ ও নওগাঁর মুখলেছুর রহমান মাদানী, ড. হোসাইন, আমিনুল ইসলাম, কাবিরুল ইসলাম, আব্দুল্লাহ সাবিক, এলাহি জহির, শরিফুল ইসলাম মাদানী, আব্দুল হালিম, পিস টিভির আলোচনা মাওলানা মোকলেসুর, মাওলানা দুরুল হুদা প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31