IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে ফের শৈত্যপ্রবাহ

রাজশাহীতে ফের শৈত্যপ্রবাহ

ধূমকেতু প্রতিবেদক : কয়েকদিন আগেই রাজশাহীতে বয়ে গেছে মৃদু শৈতপ্রবাহ। সে রেশ কাটতে না কাটতে সামান্য বিরতি দিয়ে রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিন দিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। গত সোমবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ভোর ৬টায় ও সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বনিম্ন এ তাপমাত্রা আগামী কদিনে আরও কমবে বলেও জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে, এটি ছিল এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ফলে সামান্য বিরতি দিয়ে রাজশাহীর ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া পরিসংখ্যানে দেখা যায়, এর আগে গত সোমবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মূলত ৩০ ডিসেম্বরের পর থেকেই রাজশাহীর তাপমাত্রা আবারও ক্রমাগতভাবে কমতে থাকে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক এএসএম গাউস-উজ-জামান জানান, রাজশাহীর ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও ২-৩ দিন স্থায়ী হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে আরও তীব্র হতে পারে। প্রথমে মৃদু শৈত্যপ্রবাহ থেকে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। তখন তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

অপরদিকে আবহাওয়া অধিদফতরের এক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা উত্তর পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া উত্তরের জেলা রাজশাহী, নওগাঁ, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজশাহীতে মঙ্গলবার ভোর ছিল কুয়াশাচ্ছন্ন। এর পর সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত আকাশ ছিল মেঘলাচ্ছন্ন। দিনের মধ্যভাগে কুয়াশা ও মেঘ কেটে বেলা সাড়ে ১১টার দিকে রোদ উঠলেও বয়ে চলা ঠান্ডা বাতাসে ছিন্নমূল মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি, অ্যাজমা রোগের প্রকোপ বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031