IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর ৩৫ মাদ্রাসায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রাজশাহীর ৩৫ মাদ্রাসায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৩৫টি মাদ্রাসাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬৪টন চাল প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। বর্তমান সরকার ইমাম, আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন যে সহায়তা উপকরণ আমরা পেয়েছি, তা অতি দ্রুততম সময়ে বিতরণ করেছি। আগামীতেও সরকারি যে সহায়তা পাওয়া যাবে, সেগুলোতে দ্রুত সময়ে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

মেয়র আরও বলেন, রাজশাহীতে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রয়েছে। এটি বজায় রেখে মানবসেবা ও মানবকল্যাণে কাজ করে যেতে চাই। শিক্ষানগরী রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন হতে যাচ্ছে। এ লক্ষ্যে দেশটির বাংলাদেশে নিযুক্ত ডেপুটি এ্যাম্বাসেডর আমার সাথে সাক্ষাৎ করে গেছেন। সেটি বাস্তবায়ন হলে শিক্ষা ক্ষেত্রে রাজশাহীর সুনাম আরো বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার মুহতামিম মুফতি শাহাদত আলী।

বক্তব্য রাখেন, রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, উপদেষ্টা ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইচএম শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সচিব মশিউর রহমান, উলামা কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ মাদ্রাসার প্রধান ও শিক্ষকবৃন্দ ও উলামায়ে কেমারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম দরগা মাদ্রাসাকে ৫টন চাল, জামিয়া ইসলামিয়া মিয়া মুহাম্মদ কাসেমী মাদ্রাসাকে ৫ টন, জামিআ দারুল উসওয়াহ মাদ্রাসাকে ৫টন, জামিয়া উসমানিয়া মাদ্রাসাকে ৫টন, রানী বাজার কেন্দ্রিয় আহ হাদীস মাদ্রাসাকে ৫টন, জামিআ রহমানিয়া মাদ্রাসাকে ২টন, দারুল উলুম মাদ্রাসাকে ২টন, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসাকে ২টন, রাণীবাজার কেন্দ্রিয় মসজিদ মাদ্রাসাকে ২টন, হেতেম খাঁ গোরস্থান মাদ্রাসাকে ২টন, মহিষবাথান গোরস্থান মাদ্রাসাকে ২টন, মার্কাজ মসজিদ মাদ্রাসাকে ২টন, মানজার-ই-ইসলাম মাদ্রাসাকে ২টন, মুন্সিডাঙ্গা মাদ্রাসাকে ২টন, হাউজিং কোয়াটার মাদ্রাসাকে ১টন, জামালপুর হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, কেশবপুর শাহি জামে মসজিদ মাদ্রাসাকে ১টন, দড়ি খরবোনা হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, শাহ সামাদ হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, আয়াতুল্লাহ দারুল উলুম মাদ্রাসাকে ১টন, কাজিহাটা হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, দাশমারি হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানাকে ১টন, চন্ডিপুর ভাটাপাড়া মাদ্রাসাকে ১টন, ফাতেমা (রা.) মাদ্রাসাকে ১টন, খাদেমুল ইসলাম মাদ্রাসাকে ১টন, হেতেম খাঁ মসজিদ মাদ্রাসাকে ১টন, রিয়াজুল জান্নাত মাদ্রাসাকে ১টন, টিকাপাড়া এতিম খানা মাদ্রাসাকে ১টন, মেহেরচন্ডি পূর্ব পাড়া হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, গোলজারবাগ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাকে ১টন, বহরমপুর হাফেজিয়া মাদ্রাসাকে ১টন, কিসমত কুখন্তি আবু কাউসার এতিমখানাকে ১টন, মোহনপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসাকে ১টন ও নূর-ই মদিনা মহিলা মাদ্রাসা ও এতিমখানাকে ১ টন চাল প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31