IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

রাজশাহীতে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই ফুটবল লীগের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জাহানারা জামান একজন মহীয়সী নারী ছিলেন। আমার পিতা শহীদ কামারুজ্জামান যখন শহীদ হন, আমরা তখন ছোট ছিলাম। মা জাহানারা জামান আমাদের প্রতিষ্ঠিত করেছেন, তিনি স্বামীর স্মৃতি জাগিয়ে রাখতে অনেক কাজ করে গেছেন। জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা নিয়ে ফুটবল লীগ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মেয়র আরো বলেন, দীর্ঘদিন পর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ায় তার রূপ ফিরে পেয়েছে। উৎসব ও খেলাধূলায় প্রাণ ফিরে এসেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে এখান থেকে অতীতের মতো আগামীতেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়।

রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল আলম লোটন।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ২য় ও ৩য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতন।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিববর্ষে তরুণ সমাজকে ফুটবলমুখী এবং উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন এই ফুটবল লীগের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। ফুটবল লীগে ১৬টি দল অংশ নিয়েছে।

দলগুলো হচ্ছে- কিশোর ফুটবল একাডেমী (লাল), তরুণ সংঘ, শেখ জামাল ক্রীড়া চক্র, মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, হরিয়ান ফুটবল একাডেমী, শহীদ রফিকুল ইসলাম দুলাল স্মৃতি সংঘ, শেখ রাসেল ফুটবল একাডেমী, স্বাধীনতা ফুটবল একাডেমী, শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল একাডেমী, শিরইল ফুটবল একাডেমী, শহীদ চান্দু স্মৃতি সংঘ, দারুশা বাজার ফুটবল একাডেমী, আব্দুল হাকিম স্মৃতি সংঘ, পাঠানপাড়া স্পোটিং ক্লাব, দড়িখরবোনা স্ট্রাইকার, কিশোর ফুটবল একাডেমী (সাদা)।

উদ্বোধনী দিনে শেখ জামাল ক্রীড়া চক্র ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ ৪-০ গোলে বিজয়ী হয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31