ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ৪ জন ও চারঘাট মডেল থানা ৫ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্রী রুবেল উরফে রুবিনা (৫২) কে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ অলোকা শিং (৩৯) কে ৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ ফানছাব আলী (৫৬) কে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ আলাল উদ্দিন (৪৫), রাজু আহমেদ (২৪) ও লালন (৩২) কে ১০০ পিচ ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


