IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে দ্বিগুণ আগ্রহে টিকা নিচ্ছে স্কুলশিক্ষার্থীরা

রাজশাহীতে দ্বিগুণ আগ্রহে টিকা নিচ্ছে স্কুলশিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। বয়স্কদের চেয়েও দ্বিগুণ আগ্রহে টিকা নিচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জানুয়ারির মধ্যেই এই কার্যক্রমের প্রথম ধাপ শেষ করার প্রচেষ্টা চলছে।

এরই মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৩২ হাজার স্কুলশিক্ষার্থী ফাইজারের টিকা পেয়েছে। এর মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজও সম্পন্ন করেছে। আর এখনো দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছে ১৮ হাজার শিক্ষার্থী। এখন সাধারণত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাচ্ছে। এর মাধ্যমে সপ্তম থেকে দশম শ্রেণি পড়ুয়া স্কুলশিক্ষার্থীদের এই করোনা টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

তবে ষষ্ঠ শ্রেণিতে পড়ে অথচ বয়স ১২ বছর হয়ে গেছে এমন শিক্ষার্থীকেও করোনা টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। এখন রাজশাহী সিটি করপোরেশনের বাইরে বেকল এই জেলার পবা ও দুর্গাপুর উপজেলা এলাকার স্কুলের শিক্ষার্থীরা করোনা টিকা পাচ্ছে। পর্যায়ক্রমে রাজশাহীর অন্য সাত উপজেলায়ও এই কার্যক্রম শুরু হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এক মাস থেকে তারা স্কুল পর্যায়ে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই মধ্যে সিটি করপোরেশন এলাকার ৩২ হাজার শিক্ষার্থী টিকা পেয়েছে। প্রতিদিনই কার্যক্রম চলছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই প্রথম ধাপ শেষ হবে। এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক শনিবার সকালে রাজশাহীর রিভারভিউ কালেক্টরেট স্কুলে আসেন। তিনি স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের চলমান টিকা কার্যক্রম পরিদর্শন করেন এবং এ সম্পর্কে খোঁজ নেন।

টিকা কার্যক্রম পরিদর্শন শেষে মাউশি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ধাপ শেষ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31