IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করলেন অর্ণা জামান

প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করলেন অর্ণা জামান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গরীব ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। মহানগরী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়ে গত ডিসেম্বর মাস থেকে অব্যাহতভাবে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র শীতার্ত মানুষের নিকট পৌছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

সর্বশেষ রোববার দুইটি পৃথক অনুষ্ঠানে কম্বল বিতরণ করেছেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এদিন দুপুরে প্রথমে ফাউন্ডেশন ফর উইমেন চাইল্ড এসিসট্যান্স এর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এখানে সাড়ে চারশ জনকে কম্বল প্রদান করা হয়।

এরপর নগরীর ১৪ নং ওয়ার্ডের উপশহর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করেন তিনি। এভাবেই প্রতিদিন নগরীর গরীব ও দুস্থ্য মানুষের কাছে ছুটে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, শীতে কোন মানুষকে যাতে কষ্ট পেতে না হয়, জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। শীতের শুরু থেকে কম্বল বিতরণ করছি। নগরীর ১ থেকে ৩০টি ওয়ার্ডে শীতার্ত সকল মানুষকে কম্বল দেওয়া হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31