ধূমকেতু প্রতিবেদক : গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রোববার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় রাজশাহীর প্রধান কার্যালয় ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র, দুস্থ, অসহায় দৃষ্টি প্রতিবন্ধী, বাক্ প্রতিবন্ধী মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে উন্নত মানের একটি করে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছে।
মানবতা প্রেমী একটি অরাজনৈতিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা, রাজশাহীর নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি আলহাজ্ব ড. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আতাউল মোস্তফা কাদেরী সহ উক্ত কমিটির সদস্যবৃন্দ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা, রাজশাহী সর্বদা মানবতার কল্যানে বিভিন্ন কার্যক্রম অব্যহত রাখবে বলে আশা ব্যক্ত করে।


