ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (৯ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৬ গ্রাম হেরোইন, ৭০ গ্রাম গাঁজা, ০৩ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশীয় চোলাইমদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


