ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শাহজামাল (৩২) কে ৫ লিটার চোলাইমদ, শ্রী সুধীর কোল (৪৫), আব্দুর রাজ্জাক ওরফে কালু (৩০), আব্দুল লতিফ (৫৯) ও সেতাবুর রহমান (৫০) কে ২০ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ আলামিন আলী (২২) ও সুজন আলী (২৪) কে ২গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ শ্রী আশিক কুমার বাঁশফোর (২৫) কে ৪৯ লিটার দেশীয় মদসহ আটক করে। বাঘা থানা পুলিশ আবেদা (৪৫) কে ২২পিচ ইয়াবা এবং ৪.৩গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


