IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পাওনা টাকার দাবিতে রাজশাহী জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

পাওনা টাকার দাবিতে রাজশাহী জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : সোমবার বেলা ১১টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী জুটমিলের প্রধান ফটকের সামনে পাওনা টকার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিক ও তার পরিবারের সদস্যরা। রাজশাহী জুটমিলের ১০০ জন মৃত শ্রমিকের গ্র্যাচুইটি, পিএফ ও বীমার টাকার দাবিতে তার স্বজনরা এ বিক্ষোভ করেন। তখন কয়েকজন শ্রমিক নেতা জুটমিলের উপ-মহাব্যবস্থাপক শরিফুল কবীরের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু কবে টাকা দেওয়া হবে তা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

শ্রমিকরা জানান, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন সময়ের মধ্যে এই ১০০ শ্রমিক মারা যান। কিন্তু এখনও পর্যন্ত পরিবারের সদস্যরা প্রাপ্য টাকা পাননি। এ নিয়ে মৃত শ্রমিকদের স্বজনেরা জুটমিলের সামনে বিক্ষোভ করেছেন।

রাজশাহী জুটমিল প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালে। স্বাধীনতার পর এটিকে জাতীয়করণ করা হয়। এখনও এটি বাংলাদেশ পাটকল করপোরেশনের আওতায় পরিচালিত। লোকসানের কারণে ২০২০ সালের ২ জুলাই সরকার জুটমিলটিকে বন্ধ করে দেয়। বেকার হয়ে পড়েন ১ হাজার ২০৯ জন স্থায়ী এবং ১ হাজার ৫০ জন বদলি শ্রমিক।

রাজশাহী জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘আমরা মিলের কর্মকর্তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন টাকার ব্যবস্থা হবে। কিন্তু কবে হবে তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি। আমরা দ্রæত সময়ের মধ্যে টাকা চাই। তা না হলে ১০০ জন মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা আন্দোলন গড়ে তুলবেন।’

তিনি বলেন, ‘বাড়ির কর্মক্ষম ব্যক্তিটি মারা যাওয়ার পর তাঁর পরিবার কীভাবে চলছে সেটা শুধু ওই পরিবারের সদস্যরাই জানেন। করোনার মধ্যে অনেকের বাড়িতে চুলো জ্বলেনি। অথচ পাওনা টাকা পড়ে আছে। এটা হতে পারে না। সরকার এসব শ্রমিকদের পরিবারের দিকে তাকিয়ে দ্রæত টাকা দেবে বলে আশা করি।’

এ বিষয়ে কথা বলার জন্য জুটমিলের উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান শরিফুল কবীরের মোবাইলে কয়েকদফা ফোন করা হলেও ধরেননি। তাই জুটমিলের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31