ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আন্তঃজেলা কেবল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছেন পুলিশ। সে সময় ওই চক্রের নিকট ২০০ কেজি জিআই তার উদ্ধার করা হয়। থানা পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
আককৃতরা হচ্ছে উপজেলা সদরের পূর্ব কাঠালবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাসেল, একই গ্রামের নজির মোল্লার ছেলে আব্দুল কাদের ও আকরাম মোল্লার ছেলে সুমন মোল্লা।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে পুলিশ গোপন সংবাদে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তারসহ তিনজনকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, আটককৃত তিনজন দীর্ঘদিন থেকে তার চুরির সাথে জড়িত। তারা বিভিন্ন এলাকা থেকে চুরিকৃত তার গুলো স্থানীয় বাজারে বিক্রি করতো। মঙ্গরবার গোপন সংবাদে ২০০ কেজি জিআই তারসহ তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। বিকেলেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


