ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (১১ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


