IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৯নং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর ১৯নং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে শুক্রবার বিকেল ৪টায় কৌটাপুকুর মোড়ে এলাকাবাসীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে সড়ক, ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে।নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের পর আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। আগামী বছরের জুন মাসের মধ্যে নগরী উন্নয়নের ক্ষেত্রে নতুন একটি মাত্রা পাবে।

মতবিনিময় সভাপতির বক্তব্যে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৯নং ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯নং ওয়ার্ড দিয়ে যাওয়া আলিফ লাম মিম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। প্রশস্ত সড়কের কারণে অত্র এলাকার আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী, মেয়র ও আমার সাথে থাকার আহŸান জানাচ্ছি।’

সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ টুকু, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, শাহ মখদুম থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মিন্টু,মহানগর যুবলীগ সহ সভাপতি মোখলেসুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা খাজা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শওওকত হোসেন বিস, হাসেন আলী মোল্লা, আলমগীর মোল্লা, আজাহার আলী, যুবলীগ নেতা নয়ন শেখ, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রায়হান, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ভুট্টু খালাসি, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু শাহিন রেজা, জোৎস্না আরা, জয়নুদ্দিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31