ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১৩ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ জালাল উদ্দীন (৪৫) কে ৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ হিরাউল ইসলাম (৪৭) ও আব্দুর রাজ্জাক (৬৫) কে ১০০গ্রাম গাঁজা, কামরুল ইসলাম (৪২) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


