ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দ্রুত করোনা থেকে আরোগ্য কামনায় সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে অত্র ওয়ার্ড কার্যালয়ে শনিবার বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ টুকু, বীর মুক্তিযোদ্ধা কেএমএম ইয়াছিন আলী মোল্লা, শাহ মখদুম আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলম, সহ সভাপতি বাদশা শেখ, মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
আরও উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার আলী, রাজশাহী ওলামা কল্যান পরিষদের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াস আলী, ১৮ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ নেতা ভুট্টু খালাসী, এমরান আলী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শিরোইল কলোনী বড় জামে মসজিদেও খতিব মুফতি মাওলানা মঈনুল ইসলাম আশরাফী।


