IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> জেনে নেওয়া যাক ভুনা খিচুড়ি তৈরির রেসিপি

জেনে নেওয়া যাক ভুনা খিচুড়ি তৈরির রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আনন্দ সবাই উপভোগ করে থাকেন। আর তাইতো বৃষ্টির ঝুমঝুম শব্দে কানে আসলেই খিচুরির স্বাদ মনে পড়ে যায় অনেকেরই।

বৃষ্টিতে ভুনা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, মাংস ভুনা আর চাটনি হলেই মন ও পেট দু’টোই ভরে যায়। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ভুনা খিচুড়ি তৈরির রেসিপি-

উপকরণ

১. মুগ ডাল ২৫০ গ্রাম
২. সুগন্ধি চাল ৭৫০ গ্রাম
৩. কয়েকটি পেঁয়াজ কুঁচি
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ
৭. হলুদের গুঁড়ো এক চা চামচ
৮. এলাচ কয়েকটি
৯. দারুচিনি কয়েক পিস
১০. কাঁচা মরিচ কুঁচি
১১. লবণ
১২. তেল আধা কাপ ও
১৩. পানি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে মুগ ডাল সামান্য ভেজে পানিতে ধুয়ে নিন। এরপর চাল ও মুগের ডাল একসঙ্গে মিশিয়ে নিন।
চাল ও ডাল ভালো করে মিশিয়ে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন।

একটি বড় প্যানে তেল গরম করে তাতে এলাচ ও দারুচিনি ভেজে নিন। এবার পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ দিন। তারপর আদা, রসুন, মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। এ সময় এক চা চামচ লবণ দিয়ে দিন।

সব মসলা ভালো করে ভেজে নিতে হবে। তারপর চাল-ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন। এই সময়ে শেষবারের মতে লবণ দেখুন। লাগলে আরো লবণ দিন।

এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন, যদি সব পানি শুকিয়ে যায়, তাহলে একবার নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। বৃষ্টির দিনে পরিবারসহ উপভোগ করুন ঝরঝরে খিচুড়ি ভুনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031