IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> লাইফস্টাইল >> নখের হলদে দাগ দূর করতে যা করবেন

নখের হলদে দাগ দূর করতে যা করবেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নখে হলুদ দাগ পড়া সাধারণ সমস্যা, বিশেষ করে রান্না বা গৃহস্থালি কাজের কারণে। কাঁচা হলুদের কারণে বা নিয়মিত কিছু খাবার নখে রঙের ছোপ ফেলতে পারে। দু-তিন বার সাবান দিয়ে হাত ধোয়ার পরেও হলুদের দাগ যেতে চায় না। হাতের তালু থেকে দাগ ফ্যাকাশে হলেও নখ হলুদই থেকে যায়। তবে, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সহজেই নখের হলুদ দাগ দূর করা সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে নখের হলুদ দাগ দূর করবেন-

লেবুর রস দিয়ে
লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান নখ ও হাতে হলুদ দাগ কমাতে সহায়তা করে। দুটি লেবুর টুকরো নিয়ে নখ ও হাত ভালো করে মেখে নিন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া গরম পানিতে লেবুর রস ও কয়েকটি লেবু টুকরো দিয়ে হাত ১৫ মিনিট ডুবিয়ে রাখুন, পরে লেবুর টুকরো দিয়ে নখ ঘষলে দাগ দ্রুত দূর হবে।

কাঁচা দুধ দিয়ে
ঠান্ডা ও সাবান বারবার ব্যবহারের ফলে হাত শুষ্ক হয়ে যায় এবং দাগ উঠে না। তাই হাত পরিষ্কার করতে কাঁচা দুধ ব্যবহার করুন। দুধে ‍সুতির কাপড় ডুবিয়ে তারপর হাত ও নখ ঘষুন। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড চামড়া নরম রাখে এবং দাগ-ময়লা দূর করে।

বেকিং সোডা ব্যবহার করে
হাতের আঁশটে গন্ধ ও হলুদের কড়া দাগ দূর করতে বেকিং সোডা দারুণ কাজ করে। এক চামচ বেকিং সোডার সঙ্গে কিছু পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। হাত ও নখে দুই মিনিট ঘষে ধুয়ে ফেলুন। চাইলে টুথব্রাশ ভিজিয়ে জেল টুথপেস্ট লাগিয়ে দুই মিনিট নখ ঘষতেও পারেন।

আপেল সিডার ভিনেগার দিয়ে
অর্ধেক মগ পানিতে দুই চা-চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে হাত ১০ মিনিট ডুবিয়ে রাখুন। ভিনিগার না থাকলে সাধারণ ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। ভিনেগার মিশিয়ে নখ ঘষলেও হলুদ দাগ ফিকে হয়ে যাবে। সপ্তাহে ২-৩ বার এই প্রক্রিয়া করলে নখ ফর্সা ও উজ্জ্বল দেখাবে।

নখের সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে নিয়মিত যত্ন নেওয়া খুব জরুরি। নখ পরিষ্কার রাখুন, ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া দূর করতে নিয়মিত পানি দিয়ে ধুয়ে নিন। ধোয়ার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে চামড়া ও নখ উভয়ই নরম থাকে। অলিভ অয়েলও নখের স্বাস্থ্য রক্ষায় দারুণ কাজ করে, তাই রাতে ঘুমানোর আগে হালকা ম্যাসাজ করলে নখ শক্ত, মসৃণ এবং উজ্জ্বল হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031