IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> কাঁচা মরিচেই সারবে খুসখুসে কাশি, যেভাবে খাবেন

কাঁচা মরিচেই সারবে খুসখুসে কাশি, যেভাবে খাবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। আর এ সময় একবার কাশি হলে সারাতে বেশ ভোগান্তি পেতে হয়। বিষয়টি অনেক ক্ষেত্রে যন্ত্রণাদায়কও মনে হয়।

এ ছাড়া এ সময় খুসখুসে কাশিও বেশ বিরক্তিকর। তাই কাশি সারাতে সাধারণত আমরা সিরাপ বা অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর নির্ভর করি।

জানেন কি, প্রাকৃতিক কিছু উপাদান দিয়েও কিন্তু দীর্ঘদিনের কাশি সারাতে পারবেন। জেনে নিন ঘরে বসেই কীভাবে প্রাকৃতিক টোটকা ব্যবহার করে সারাবেন কাশি-

রসুন ও কাঁচা মরিচ: রসুন অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসমৃদ্ধ। সর্দি-কাশির জন্য এটি কার্যকরী ভূমিকা রাখে। এজন্য এক কাপ পানিতে দু-তিনটি রসুন, এক চামচ ধনেপাতার রস এবং অল্প পরিমাণে কাঁচা মরিচের কুচি মিশিয়ে দুই মিনিট ফুটিয়ে নিন।

সামান্য ঠান্ডা করে মধু মিশিয়ে দিনে দু’বার খেলেই কাশি নিরাময় হয়। কফের সমস্যা থাকলেও এ টোটকায় সেরে যাবে দ্রুত। এ ছাড়াও রসুনের গুঁড়া, কয়েক ফোঁটা লবঙ্গ তেল এবং খানিকটা মধু গরম পানিতে মিশিয়ে পান করলেও কাশি থেকে আরাম পাওয়া যায়।

আয়ুর্বেদিক ওষুধ হলুদ: আয়ুর্বেদিক ওষুধ হিসেবে যুগ যুগ ধরে হলুদ ব্যবহৃত হয়ে আসছে। এটি কাশির জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এ জন্য আধা কাপ গরম পানিতে এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ কালো মরিচ মিশিয়ে নিন।

চাইলে দারুচিনি গুঁড়াও মিশিয়ে নিতে পারেন। দু-তিন মিনিটের জন্য মিশ্রণটি ফুটিয়ে নিন। এ মিশ্রণে মধু মিশিয়ে পান করলে কাশি কমতে শুরু করবে।

পেঁয়াজে দূর হবে কাশি: পেঁয়াজের গন্ধ কাশি নিরাময় করতে পারে। পেঁয়াজের রসে সমপরিমাণে মধু মিশিয়ে একটি বোতলের মুখ বন্ধ করে চার ঘণ্টা রেখে দিন। মিশ্রণটি দিনে দুবার এক চামচ পরিমাণে খেলে কাশি কমে যাবে দু’দিনেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031