IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> লাইফস্টাইল >> দাঁতের গোড়ায় গর্ত, কী করবেন

দাঁতের গোড়ায় গর্ত, কী করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশু ও বৃদ্ধ সব বয়সী মানুষ দাঁতের ব্যথায় ভুগে থাকেন। দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, পোকা হওয়া ও ছোট ছোট গর্তের সমস্যাও দেখা দেয়।

দাঁতের শক্ত জায়গায় ছোট গর্ত হয়, এগুলোকে ক্যাভিটি বলে। এটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাই প্রতিবার খাবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করতে হবে। এ ছাড়া দাঁতের ফাঁকে যেন খাবার জমে না থাকে সে জন্য খাওয়ার পর সুতা বা সরু কাঠি দিয়ে জমে থাকা ময়লা বের করে আনতে হবে। এই জমে থাকা খাদ্যকণা দাঁতে ব্যাকটেরিয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী।

এই ব্যাকটেরিয়া থেকেই প্লাক নামক একটি পুরু স্তর তৈরি হয় দাঁতে। এই স্তরটি আমাদের দাঁতে ক্ষয় সৃষ্টি করে।

শুরুতেই ক্যাভিটি বা গর্তের চিকিৎসা না করা হলে ক্ষয় বাড়তে শুরু করে। দাঁতের ভেতরের স্তরে পৌঁছায়, যাকে ডেন্টিন বলে। ক্যাভিটি হচ্ছে বুঝতে পারলে সময় নষ্ট না করে চিকিৎসাকের কাছে যেতে হবে।

আসুন জেনে নিই দাঁত ভালো রাখতে কী করবেন-

১. কুসুম গরম লবণপানি দাঁতের সমস্যায় খুব ভালো কাজ করে। এই লবণপানি মুখের ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না ও ক্যাভিটি ভালো করে। লবণপানি অ্যাসিড সরিয়ে আমাদের মুখে পিএইচ স্তরকে নিরপেক্ষ করে।

২. ভিটামিন সি সমৃদ্ধ লেবু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ক্যাভিটি থেকে যন্ত্রণা হলে সেটিও সরিয়ে তোলে লেবু। মুখে এক টুকরো লেবু নিয়ে চিবোতে থাকুন। এর পর কুসুম গরম পানি দিয়ে কুলি করুন।

৩. নিম কাঠি দিয়ে অনেকেই দাঁত মাজেন, যা দাঁত ভালো রাখে। নিমে থাকা ফাইবার দাঁতে প্লাক হতে দেবে না। কয়েকটা নিমপাতা চিবিয়ে মুখ ধুয়ে ফেলুন। তেতো স্বাদের জন্য নিম অনেকে পছন্দ না করলেও এটা ক্যাভিটি সারাতে খুব ভালো কাজ করে।

৪. আপনার খাওয়া খাবার থেকে ক্যালসিয়াম ও ফসফরাস সংগ্রহ করতে সাহায্য করে ভিটামিন ডি। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি ক্যাভিটির সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

৫. ফ্লুরাইড ক্যাভিটির সমস্যা থেকে মুক্তি দিতে এবং দাঁতের এনামেল রক্ষা করতে খুব ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ফ্লুরাইড টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে ক্যাভিটি হয় না।

৬. মিষ্টিজাতীয় খাবার বেশি খাবেন না। মিষ্টি খাবার দাঁতের সব থেকে বেশি ক্ষতি করে।

৭. তিল বা নারিকেল তেল ১০ মিনিটের মতো দাঁতে লাগিয়ে রাখুন। তারপর কুলকুচি করে ধুয়ে ফেলুন। ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, তিলের তেল দিয়ে এটা করলে প্লাক, জিঞ্জিভাইটিস এবং মুখের ব্যাকটেরিয়া কমায়।

৮. ক্যাভিটি সারাতে লবঙ্গ দারুণ উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ক্যাভিটি ছড়াতে দেয় না।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31