IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> পোশাকই বলে দেবে আপনি কেমন?

পোশাকই বলে দেবে আপনি কেমন?

ধূমকেতু নিউজ ডেস্ক : সবার পছন্দই ভিন্ন। পোশাক পরার ক্ষেত্রেও ভিন্ন নকশা বা রং পছন্দ করেন একেকজন। অনেকের প্রিয় গাঢ় রং আবার কারো হালকা। তবে জানলে অবাক হবেন, এসবের উপরেই আপনার ব্যক্তিত্বের ধরন নির্ভর করে!

আপনি কেমন ধরনের মানুষ, তা কিন্তু আপনার পোশাক দেখেই বলে দেওয়া যায়। আপনি কি বেশিরভাগ সময় ঢিলে পোশাক পরেন না কি টাইট? এসব দেখেও আপনার ব্যক্তিত্ব জানা যায়। তেমনই কয়েকটি বিষয় নিজের সঙ্গে মিলিয়ে নিন-

আপনি যদি হলুদ, কমলা বা লালের মতো উজ্জ্বল রঙ পরতে ভালোবাসেন; তাহলে আপনি একজন ফ্যাশনপ্রেমী! ফ্যাশন বা স্টাইলিংয়ে নতুন ধরনের পোশাক পরে নতুন কিছু স্টাইলিং করতে ভালবাসেন সবসময়। আপনি খুবই হাসিখুশি, খোলা মনের একজন মানুষ। এসব রং পসিটিভিটি ও স্বস্তির বার্তা দেয়।

নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কালো রঙের পোশাক পরতে পছন্দ করে। যারা কালো, নেভি ব্লু বা ধূসর রঙের পোশাক পরেন; তারা বেশ গোছানো স্বভাবের হয়। মানুষের সঙ্গে বুঝেশুনে কথা বলেন। যারা খুবই গভীর চিন্তাভাবনা করেন, তারাই বেশিরভাগ সময়ে গাঢ় রঙের পোশাক বেছে নেন।

অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট যেমন- বৃত্ত বা তিনকোণা আঁকা কোনো প্রিন্ট বা জ্যামিতিক, ট্রাইবালসহ অন্যান্য ডিজাইনের প্রিন্ট অনেকেই পছন্দ করেন। তারা খোলামেলা স্বভাবের হয়ে থাকে। মনের কথা তারা সরাসরি বলতেই পছন্দ করেন। এরকম মানুষেরা স্বতন্ত্র চরিত্র প্রতিষ্ঠিত রাখতে ভালবাসেন। আপনি যদি এ ঘরানার পোশাক পরতে পছন্দ করেন; তাহলে বলতেই হবে আপনি ক্রিয়েটিভ ও এক্সপ্রেসিভ।

স্লোগান বা উক্তি লেখা টি-শার্ট বা পোশাক পরতে অনেকেই পছন্দ করেন। আপনিও যদি স্লোগান টি-শার্ট পরতে ভালবাসেন; তবে আপনি সাহসী একজন ব্যক্তি। আপনার মতামত জানাতে বা প্রকাশ করতে একদম ভয় পান না। এই বিষয়টি আরও সত্যি হয়ে ওঠে যদি টি-শার্টের লেখা রাজনৈতিক হয়। আপনার টি-শার্টের স্লোগান অনেকাংশেই বলে দেয়, আপনার চিন্তাভাবনা কেমন বা আপনি আসলে কী চান।

যদি আপনি ঢিলেঢালা পোশাক পরতে ভালোবাসেন; তবে এআপনি একজন মুক্তমনা। যারা ঢিলেঢালা পোশাক পরেন; তারা কন্সারভেটিভ নন। মুক্তভাবেই বিষয়গুলো নিয়ে ভাবতে ভালবাসেন। মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে দ্বিধাবোধ করেন না এমন মানুষেরা।

অনেকে আবার টাইট বা ফিটিং পোশাক না পরলে বিরক্তবোধ করেন। জানেন কি? যারা টাইট পোশাক পরতে পছন্দ করেন; তারা হয় একটু চাপা স্বভাবের। খুব সহজেই তারা মনের কথা বলতে পারেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031