IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> দুপুরে পাতে রাখুন মটরশুটি-চিংড়ির মজাদার কারি

দুপুরে পাতে রাখুন মটরশুটি-চিংড়ির মজাদার কারি

ধূমকেতু নিউজ ডেস্ক : মটরশুটি যেকোনো খাবারের সঙ্গেই বেশ মানিয়ে যায়। সে সালাদ হোক আর সবজি-আমিষ! আর চিংড়ি খেতে তো সবাই পছন্দ করে! চিংড়ি ও মটরশুটির মিশেলে তৈরি করা যায় মুখোরোচক এক পদ।

সাধারণত চিংড়ি ভুনা বা মালাইকারি রান্না খাওয়া হয়ে থাকে। আবার বিভিন্ন সবজির সঙ্গেও চিংড়ি রান্না বেশ মজাদার হয়। ঠিক তেমনই মটরশুটি দিয়ে চিংড়ি রান্নার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে।

সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এ পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মটরশুটি-চিংড়ির মজাদার রেসিপি-

উপকরণ

১. চিংড়ি মাছ মাঝারি আকারের ১০টি
২. পেঁয়াজ কুচি ৩টি
৩. কাঁচা মরিচ ফালি ৩-৪টি
৪. জিরা বাটা আধা চা চামচ
৫. লবণ ও তেল পরিমাণমতো
৬. আদা-রসুন বাটা আধা চা চামচ
৭. মটরশুটি এক কাপ
৮. ধনিয়া পাতা কুচি
৯. হলুদের গুঁড়ো
১০. মরিচের গুঁড়ো

পদ্ধতি: প্রথমে মটরশুটিগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পানি নিয়ে সামান্য লবণ ও চিনি মিশিয়ে মটরশুটি দিয়ে ফুটিয়ে নিতে হবে। চিনি ব্যবহার করলে মটরশুটির সবুজ রং নষ্ট হয় না।

এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। তারপর একে একে আদা, রসুন ও জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে মটরশুটি দিয়ে কিছু সময় নেড়ে রান্না করুন। এরপর চিংড়ি মাছ দিয়ে কষাতে হবে ২-৩ মিনিট। তারপর কাঁচা মরিচের ফালি ও পানি দিয়ে ঢেকে দিতে হবে।

পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার মটরশুটি-চিংড়ির সুস্বাদু পদ। ভাত বা পোলাওয়ের সঙ্গে বেশ মানিয়ে যায় পদটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ