IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> গুঁড়া দুধে ত্বকের কালো দাগ দূর করবে

গুঁড়া দুধে ত্বকের কালো দাগ দূর করবে

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্দর ত্বক কে না চায়! ত্বক সুন্দর ও দাগমুক্ত থাকুক এটা সবারই চাওয়া। এছাড়া সুন্দর মুখ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অনেকগুণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ত্বকের নানা সমস্যা। তাই এগুলো থেকে রেহাই পেতে ত্বকের প্রতি হতে হবে বাড়তি যত্নশীল। চাইলেই প্রাকৃতিক উপাদানে ত্বকের দাগ থেকে মুক্তি পেতে পারেন।

ত্বক দাগমুক্ত রাখবে গুঁড়া দুধের স্ক্রাব: ত্বকের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন গুঁড়া দুধের স্ক্রাব। এটি ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই পাঁচ-ছয়টি কাঠ বাদাম গুঁড়া করে নিন। এরপর তিন চা চামচ লেবুর রস ও দুই চা চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার এর সঙ্গে গুঁড়া করে রাখা কাঠ বাদামও মেশান। এই তিন উপাদানই ত্বকের দাগ দূর করার জন্য বেশ কার্যকরী।

মিশ্রণ তৈরির পর ত্বকের যেসব স্থানে দাগ আছে সেসব স্থানে ভালোভাবে মেখে নিন। এভাবে রেখে দিন আধাঘণ্টার মতো। এরপর ভালোভাবে মুখ ধুয়ে নিন। এভাবে এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে দেখবেন দাগ অনেকটাই কমে আসছে। একদম দাগমুক্ত ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন গুঁড়া দুধের এই স্ক্রাবটি।

সতর্ক থাকবেন যেসব বিষয়ে: কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারে সতর্ক হোন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তা উপকারের বদলে ক্ষতি করে থাকে। আবার অনেক সময় সাময়িক উপকার পেলেও পরবর্তীতে দেখা দেয় নানা সমস্যা। তাই ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হোন। ত্বকের যত্ন নিন ঘরোয়া উপাদানে। তারপরেও সমস্যার সমাধান না মিললে একজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করুন।

ত্বকের দাগ-ছোপ এড়াতে ত্বক ভেতর থেকে আর্দ্র রাখতে হবে। অনেকে ব্রণ থাকার কারণে ময়েশ্চারাইজার ব্যবহার করেন না। তবে তৈলাক্ত ত্বক স্ক্রাব করা হলে তার ক্ষয় পূরণ করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকে তৈলাক্তভাব কমাতে চাইলে, তেল দূর করার জন্য বার বার স্ক্রাব না করে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

ব্রণ হওয়ার জন্য অনেক বড় কারণ হলো দূষণ, ধুলোবালি। এগুলো লোমকূপ বন্ধ করে দেয়। ফলে দেখা দেয় ব্রণ। আর ব্রণের কারণে ত্বকে সৃষ্টি হয় দাগ। অনেক সময় লোমকূপ বন্ধ করার জন্য সানস্ক্রিনও দায়ী থাকে। তাই সানস্ক্রিন নির্বাচনের সময় তেল মুক্ত বা ত্বকের লোম কুপে আবদ্ধ হবে না এমন সান স্ক্রিন দেখে কিনুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031