IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> রাজনীতি >> যুদ্ধের কারণেই পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে : ড. হাছান

যুদ্ধের কারণেই পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে : ড. হাছান

ড. হাছান মাহমুদ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধের কারণেই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ।

তিনি বলেন, কয়েক দিন ধরে দেখছি, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছেন। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মানুষের ক্রয় ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্যের দাম বাড়েনি। বিএনপি দ্রব্যমূল্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।

তথ্যমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সেটা আজ দৃশ্যমান। গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনও অংশে পিছিয়ে নেই। বাংলাদেশে সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব কর্মক্ষেত্রেই নারী আছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে, তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে শুধু তা নয়, নারীদের অধিকার ও ক্ষমতায়নেও এগিয়ে আছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাছিমা খান মন্টিসহ বিভিন্ন মাধ্যমের নারী সাংবাদিকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31