ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নতুন একজন নিয়ে এ নিয়ে গত ২৮ দিনে মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক থেকে জানা যায়, সর্বশেষ শুক্রবার মারা যান নায়লা আক্তার, ৫১ বছর বয়সী এই নারীর বাড়ি মাদারীপুর জেলায়।
হজে গিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন পুরুষ এবং চারজন নারী বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে হজের আগে ঢাকা থেকে শেষ ফ্লাইট যাচ্ছে রোববার। গত ৫ জুন বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যায় সৌদিতে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news