IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> লিড নিউজ >> প্রবাস >> লেবাননের আরও ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল

লেবাননের আরও ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তরের এলাকাগুলোতে সরে যেতে বলেছে। এই নদীটি পশ্চিমের বেকা উপত্যকা থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়।

সামরিক বিবৃতির মাধ্যমে দেওয়া এই নির্দেশে লেবাননের দক্ষিণাঞ্চলের সেসব গ্রামের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। অনেকগুলো গ্রাম ইতোমধ্যে খালি হয়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এ অঞ্চলে হেজবুল্লাহর কার্যক্রম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, হেজবুল্লাহ এসব অবস্থানকে অস্ত্র লুকানো ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার কাজে ব্যবহার করছে। হেজবুল্লাহ বেসামরিক মানুষের মাঝে অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ অস্বীকার করে।

হেজবুল্লাহ বলছে তারা শনিবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উদ্দেশে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন সময় এই হামলা এলো যখন ইসরায়েলি সেনারা ইহুদীদের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরেও লেবানন ও গাজায় জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর চার সেনাকে গুলি করে আহত করার দায়ে বড় আকারে সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও হেজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে যুদ্ধরত দেশটিতে উত্তর ও দক্ষিণের যুদ্ধক্ষেত্রে সেনারা লড়াই করছিল।

লেবাননের যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় দলের প্রধান ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হারানোর পরও হেজবুল্লাহ শনিবার বলছে তারা হাইফা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হেজবুল্লাহর যোদ্ধারা “সেখানে অবস্থিত বিস্ফোরক কারখানা অভিমুখে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র পাঠায়।”

শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ পথে হামলার সতর্কতাসূচক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31